চুক্তিভঙ্গের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। সেই উত্তাপে নড়েচড়ে বসেছে পুরো হলিউড। মামলার প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা।
গত ২৯ জুলাই এই মামলা করেছেন হলিউড অভিনেত্রী। ওটিটি ও প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেওয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। স্কারলেটের দাবি, ছবিতে তাঁর পারিশ্রমিক প্রেক্ষাগৃহে আয়ের লভ্যাংশের ওপর নির্ভর ছিল।
তা ছাড়া ডিজনি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ দিনের মধ্যে অন্য প্ল্যাটফর্মে না আসার নিশ্চয়তা দিয়েছিল। ডিজনি কথা না রাখায় তিনি তাঁর যোগ্য পারিশ্রমিক পাননি। এমনকি ওটিটিতে ছবিটি চালানোর ব্যাপারে তারা নায়িকার সঙ্গে কথাও বলেনি।
এসব দাবি নাকচ করে দিয়ে ডিজনি জানিয়েছে, করোনার এই সময়ে দাবিগুলো ‘দুঃখজনক ও বিরক্তিকর’। এটা সত্য, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তির মাধ্যমে ‘ব্ল্যাক উইডো’ বাড়তি আয় করেছে। আর স্কারলেটকে চুক্তি অনুসারে ২ কোটি ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কবে, কোথায় মুক্তি দেওয়া হবে, এমন কোনো চুক্তি হয়নি।
করোনার কারণে এক বছরের বেশি সময় ‘ব্ল্যাক উইডো’র মুক্তি আটকে ছিল। সপ্তাহ কয়েক আগে মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ডিজনি প্লাসে ওপেনিং উইকএন্ডে প্রিমিয়াম অ্যাকসেসের মাধ্যমে আয় করে বাড়তি ৬ কোটি ডলার।
শিগগিরই প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টের মতো তারকা অভিনীত ‘জঙ্গল ক্রুজ’। ফলে সতর্কবার্তা দিয়েছেন তাঁরাও। স্কারলেটের এই পদক্ষেপের পর এমা স্টোনও ‘ক্রুয়েলা’ ছবিটি একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তির কারণে ডিজনির বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে