
ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছয় দিনের ‘গণজাগরণের নৃত্য উৎসব’। গতকাল রোববার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের সূচনা হয়।উৎসবে অংশ নিচ্ছে ৬৭টি দেশের ৭৫টি নৃত্যদল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চারটি যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবে।
প্রথম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯টি নৃত্যদল। ফিলিস্তিনের গাজায় শিশুদের মর্মান্তিক মৃত্যু আর নির্মম নির্যাতনের বিপরীতে সুন্দর পৃথিবী গড়ার এবং শান্তি, নিরাপত্তা এবং নির্ভীক চিত্তে শিশুদের বেড়ে উঠার অঙ্গীকার জানিয়ে যুদ্ধ বিরোধী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব্। এ আলোকে প্রথমদিনের আয়োজনের শুরুতেই ‘অবহেলার মৃত্য নয়’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল।
এরপর নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল ‘নৃত্যাঞ্চল’। কত্থক কম্পোজিশনে তারানা পরিবেশন করে নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নৃত্যদল। নৃত্যালেখ্য ‘বঙ্গবঙ্গুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’ পরিবেশন করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস, যার নৃত্য পরিচালনা করেন এ্যানি ফেরদৌস।
খণ্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার। নৃত্য পরিচালনা করেন সৈয়দা সায়লা আহমেদ লিমা। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশন করে নৃত্যদল নন্দন কলা কেন্দ্ৰ। নৃত্য পরিচানায় ছিলেন এম আর ওয়াসেক।
‘আমাদের বাংলাদেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম। নৃত্য পরিচালনা করেন মাশরুর রহমান ও হোসেন মাহবুব। বিঝু উৎসব খণ্ডনৃত্য পরিবেশন করে তপস্যা নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন ফিফা চাকমা।
নৃত্যালেখ্য ‘স্বপ্নসুরের বাংলাদেশ’ পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, নৃত্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী। নৃত্যালেখ্য ‘হৃদয়ের কবি’ পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্ৰ। নৃত্য পরিচালনা করেন কবিরুল ইসলাম রতন।
সবশেষে ‘বঙ্গবন্ধুর প্রিয় গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উপভোগ করা যাবে। এই নৃত্য উৎসব সবার জন্য উন্মুক্ত।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৬ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৬ ঘণ্টা আগে