
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন উৎসবমুখর হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
আয়োজন সম্পর্কে একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব জাতিগোষ্ঠীর উৎসবগুলো সমান গুরুত্বের সঙ্গে উদ্যাপিত হবে। হিংসা বা বিদ্বেষ নয়, বরং সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ একটি সুগঠিত সমাজ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সরকারের গণতান্ত্রিক সমাজ গঠনের নতুন পরিকল্পনার সঙ্গে সংগতি রেখেই এই আয়োজন করা হয়েছে।’
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়াল। সংগীতের পাশাপাশি উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকছে ‘মেহেদী কর্নার’।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে