
পাঁচ বছর বিরতির পর নতুন কাজ আর নতুন খবর নিয়ে ফিরেছেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তিনি নির্মাণ করেছেন ‘অ্যানি’ নামের মিনি সিরিজ। নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সিরিজটির নির্মাণ ভাবনার পাশাপাশি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সাদ। জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে অ্যানি।
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ নির্বাচিত হয়েছে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে। এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজকেন্দ্রিক উৎসব। জার্মানির কোলনে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে আগামী ৯ জুন প্রদর্শিত হবে মিনি সিরিজটি।
জার্মানির এই উৎসবে প্রতিবছর নির্বাচিত প্রায় ২০টি সিরিজ বড় পর্দায় প্রদর্শিত হয়। ইউরোপের অন্যতম প্রভাবশালী এই সিরিজকেন্দ্রিক উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবেও পরিচিত।
ডিস্টোপিয়া ঘরানার গল্পে নির্মিত অ্যানি সিরিজের গল্প তৈরি হয়েছে অ্যানি নামের এক নারীকে ঘিরে। ছোট এক শহরের নার্স অ্যানি একা হাতে তার পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যায়, যখন বাইরের পৃথিবী একটি অদ্ভুত অসুখের মুখোমুখি। যে অসুখে সংক্রমিত পুরুষেরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এক রাতে মুখোশধারী এক ব্যক্তি অ্যানির ওপর নৃশংস হামলা চালায়। এই সহিংসতা বদলে দেয় অ্যানিকে। নিজের ভেতরে জমে থাকা ঘৃণা বুকে নিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে সে।
সিরিজে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল ও অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।
নির্মাতা জানিয়েছেন, ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো সিরিজকেন্দ্রিক কোনো উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিরিজ। এ অর্জনের মাধ্যমে দেশের নির্মাতাদের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেন তিনি।
২০১৬ সালে নির্মিত ‘লাইভ ফ্রম ঢাকা’ ছিল আবদুল্লাহ মোহাম্মাদ সাদের প্রথম চলচ্চিত্র। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার জেতা সিনেমাটি প্রদর্শিত হয় নেদারল্যান্ডসের রটারডাম ও সুইজারল্যান্ডের লোকার্নোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে। ২০২১ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জায়গা করে নেয় সাদের দ্বিতীয় সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। বিশ্বের ১৫টির বেশি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সিনেমাটি।

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের।
৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি। শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা।
৫ ঘণ্টা আগে
‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।
৫ ঘণ্টা আগে
দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
১ দিন আগে