বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদের আনন্দমেলা। রেকর্ডিংকৃত এই আয়োজনটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাঁর সঞ্চালনার মঞ্চে বসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।
এবারই প্রথম আনন্দমেলার জন্য গাইলেন এই কিংবদন্তি। তাঁর সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।
আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা।
রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরও রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্ল্যাসিক নৃত্য পরিবেশনা। যেখানে সাতজন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাঁদের দুজন করে শিষ্য। এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান।
আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এ ছাড়া নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১০ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১ দিন আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১ দিন আগে