ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪২৯ পেয়েছে নির্মাতা মুহাম্মদ কাইউমের চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে ডিইউএফএসের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে গতকাল। উৎসবের শেষ দিনে গতকাল টিএসসিতে প্রদর্শিত হয়েছে ‘সাঁতাও’, ‘আবার তোরা মানুষ হ’, ‘চিত্রাঙ্গদা’ ও ‘শিমু’।
সেরা চলচ্চিত্রের পাশাপাশি চিত্রগ্রহণের জন্যও সেরার পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি। এর চিত্রগ্রহণ করেছেন মাজহারুল রাজু। এ ছাড়া চিত্রনাট্যের জন্য ‘শিমু’, শব্দশৈলীর জন্য ‘সাঁতাও’ এবং সম্পাদনার জন্য ‘দামাল’ পুরস্কার পেয়েছে। গতকাল সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
হাওর অঞ্চলের মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে প্রায় সাড়ে তিন বছরের চেষ্টায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নির্মাণ করেছেন মুহাম্মদ কাইউম। গত বছরের শেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যুগ্মভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি।
প্রতিবছরের মতো এবারও ফেব্রুয়ারি মাসে ভাষাশহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করে ডিইউএফএস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। গত বছরের আলোচিত চলচ্চিত্র হাওয়া ছাড়াও প্রদর্শিত হয়েছে—গোলাপী এখন ট্রেনে, দামাল, সীমানা পেরিয়ে, মানিকবাবুর মেঘ ও আনন্দ অশ্রু, বেহুলা, ইন্টারভিউ, সাঁতাও, আবার তোরা মানুষ হ, বিউটি সার্কাস ও চিত্রাঙ্গদা।

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
৩৬ মিনিট আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
৪ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১২ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১৩ ঘণ্টা আগে