
টিভি নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সবার লক্ষ্য থাকে সিনেমায় অভিনয়। সাম্প্রতিক সময়ে ছোট পর্দার কয়েকজন অভিনেত্রী নাম লিখিয়েছেন সিনেমায়। নাটকে প্রমাণ করার পর বড় পর্দায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণরা। এ মাসের শুরুতে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা। বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ আবার টিপ্পনী কাটছেন। নাটকের শিল্পী বলে হেয় করছেন। এমন নেতিবাচক মন্তব্যে অনেক শিল্পী সাহস হারাচ্ছেন বলে জানালেন সাফা কবির। নেতিবাচক মন্তব্যের কারণে তিনি নিজেও সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাফা কবির জানান, তিনিও সিনেমায় অভিনয় করতে চান। তবে নেতিবাচক মন্তব্যে ভয় কাজ করছে তাঁর মধ্যে। সাফা বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এই প্রশ্নটা অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এই ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু এ ধরনের নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।’
গত কোরবানির ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছিলেন সাবিলা নূর। এ সিনেমায় ছোট পর্দার অনেক শিল্পী অভিনয় করেছেন। সে সময় শাকিব খান বলেছিলেন, শিল্পীদের ছোট ও বড় পর্দা বলে ভেদাভেদ না করতে। সেই প্রসঙ্গে টেনে সাফা বলেন, ‘শাকিব খানের মতো তারকা এই ভেদাভেদ করতে না করেছেন। কিন্তু বাকিরা কেন করছেন? এটা আমার প্রশ্ন। ভেদাভেদের কথা শুনলে ভয় লাগে, খারাপ লাগে। এটা করা উচিত না। আমরা শিল্পীরা কিন্তু একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চাই। তার জন্য প্রয়োজন সবার উৎসাহ ও ভালোবাসা।’
ইদানীং নাটকেও কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমি কিছুদিন বিরতিতে ছিলাম। ক্যারিয়ারের ১১ বছর জার্নির পর এখন মনে হচ্ছে, নতুন কোনো গল্প ও চরিত্র পাচ্ছি না। পেলেও সেটা খুব কম। এই কারণেই কাজের পরিমাণটা কমে গেছে। তবে আশা করছি, আগামী মাসে সবাইকে একটা ভালো খবর দিতে পারব।’

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি...
১ মিনিট আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৩ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
৪ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
৪ ঘণ্টা আগে