
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
বরাদ্দ-সংক্রান্ত কাগজপত্র থেকে জানা গেছে, নগরের নন্দনকানন টিঅ্যান্ডটি অফিসের বাইরে এস আলম বাস কাউন্টারের সামনের ১২০ ফুট জমি বরাদ্দ দেয় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। এ জন্য নেওয়া হয় এককালীন ২ লাখ টাকা। সেই সঙ্গে প্রতি মাসে ভাড়া নির্ধারণ করা হয় ৪ হাজার টাকা। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এস সরওয়ার কামাল বরাদ্দপত্রে সই করেছেন। বরাদ্দ পাওয়া ব্যক্তি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেলেও কেউ তার নাম বলতে চাননি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তহশিলদার মো. শাহাদাত বলেন, ‘নগরের নন্দনকানন টিঅ্যান্ডটি অফিসের বাইরে এস আলম বাস কাউন্টারের সামনের জায়গা জেলা প্রশাসনের। সেই জায়গা সিটি করপোরেশন বরাদ্দ দিয়েছে একজনকে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি দোকানঘর নির্মাণের সময় আমরা বাধা দিলে তাঁরা শুনতে চাননি। পরে গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের উপস্থিতিতে ওই স্থাপনা ভেঙে দেওয়া হয়।’
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা এস এস সরওয়ার কামাল বলেন, ‘সিটির রাস্তাগুলো করপোরেশনের। ওই হিসেবে আমরা রাস্তার পাশে এই ১২০ ফুটের ছোট্ট জায়গাটি বরাদ্দ দিয়েছিলাম। বিষয়টি আমরা আরও যাচাই বাছাই করে দেখছি।’
উচ্ছেদের বিষয়ে প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, জায়গাটি যেহেতু জেলা প্রশাসনের, তাই নিয়মতান্ত্রিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে।

জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানালেও আয়-রোজগারের একমাত্র উৎস হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বনজীবী ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টরা।
৩ মিনিট আগে
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেন, ধাপে ধাপে এসব হাসপাতালে মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হব
৩ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ
৩৭ মিনিট আগে