ঘটনার শুরু গত শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন। সেই স্ট্যাটাসের রেশ ধরে আজ রোববার ভোরে ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন পরীমণি। ছবিতে দেখা যায়, পরীর বাসার বিছানা ও বালিশ রক্তে মাখা। দিয়েছেন সংবাদ সম্মেলনের ঘোষণা।
ছবি দুটি পোস্ট করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং....’
রোববার ভোরে পরীমণির পোস্ট করা ছবি দুটি নতুন ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। স্বামী রাজের সঙ্গে আবার কোনো জটিলতা? কখন সংবাদ সম্মেলন করবেন সে বিষয়েও বিস্তারিত জানাননি পরীমণি। এ বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
গতকাল থেকে রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে এখন পর্যন্ত সাড়া দেননি শরিফুল রাজও। বারবার ফোন করলেও তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
এর পরই শুরু হয় রাজ-পরীর সংসার ভাঙা নিয়ে শোরগোল। আজ নতুন করে বিছানা ও বালিশে রক্তমাখা ছবি প্রকাশ করে চলমান ঘটনায় নতুন বাঁক আনলেন পরীমণি।
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষ পর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত বছরের ২২ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়। তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন ২০২২ সালের ১০ জানুয়ারি।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৩ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে