
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন পাঁচটি গান।
সাবিনা ইয়াসমীন এবারই প্রথম একসঙ্গে পাঁচটি লোকগান গাইলেন কোনো অনুষ্ঠানে। তাঁর গাওয়া গানগুলো হলো ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’, ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’, ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’, ‘আমি কেমন করে পত্র লিখিরে’ ও ‘সোনারও বরণী কন্যা সাজে যেন মেঘকালো সাজিল রে’।
এই আয়োজন প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘সিনেমায় এর আগেও আমি পল্লিগীতি, ফোক গান গেয়েছি। তবে জাহাঙ্গীর সাঈদের পরিচালনায় আই ফোক ফিভার অনুষ্ঠানে প্রথম এতগুলো লোকগান একসঙ্গে গাইলাম। খুবই ভালো লেগেছে এমন চমৎকার আয়োজনে গাইতে পেরে। ধন্যবাদ জাহাঙ্গীর সাঈদকে। কারণ, জাহাঙ্গীর আমাকেই প্রথম এই পরিকল্পনার কথা বলেছে, আমিও সম্মতি জানিয়ে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। বিশেষ ধন্যবাদ চ্যানেল আইসহ সব মিউজিয়ানকে যারা প্রত্যেকটি গানে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলোকে প্রাণবন্ত করে তুলেছে। আমার বিশ্বাস, অনুষ্ঠানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
সাবিনা ইয়াসমীন ছাড়াও এই অনুষ্ঠানে আরও যাঁরা গান শোনাবেন তাঁদের মাঝে রয়েছেন রফিকুল আলম, মো. খুরশীদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, নকুল কুমার বিশ্বাস, সালমা, লিজা, লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, মুক্তা সরকার, আশিকসহ অনেকে।
আই ফোক ফিভারে ১২ জন যন্ত্রশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গত দেবেন শিল্পীদের। যন্ত্রশিল্পীরা হলেন তবলায় চন্দন দত্ত, গিটারে মনোয়ার হোসেন টুটুল, প্যাডে আলমগীর হোসেন, বেহালায় মেহেদী, কী-বোর্ডে অন্তর, বাঁশিতে কামরুল, সেক্সোফোনে পাভেল, পারকেশনে জিকো, ঢোলে নয়ন-মুস্তাফিজ, হারমোনিয়ামে রুবেল, মেন্ডেলিনে আনন্দ।
জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, অনুষ্ঠানটি প্রচারের সময় এখনো চূড়ান্ত হয়নি। এখন সম্পাদনার কাজ চলছে। দ্রতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রচারের সময়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মোট ২৩টি পর্ব প্রচারিত হবে অনুষ্ঠানটির। প্যানেল পরিচালনায় আছেন ইফতেখার মুনিম হাসান।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
৭ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে