
গতকাল সকালে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং করতে গিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই ভালো আছেন বলে জানিয়েছেন হাউ সুইটের নির্মাতা কাজল আরেফিন অমি।
জানা গেছে, রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়েন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার বিষয়ে অমি বলেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ ও অপূর্ব ভাই কিছুটা আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পাভেল, ফারিণ ও অপূর্ব ভাই এখন শঙ্কামুক্ত। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’
হাউ সুইট দিয়ে তিন বছর পর ওটিটির কোনো কনটেন্টে জুটি হয়ে কাজ করছেন অপূর্ব ও ফারিণ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি।
এদিকে, ২০ ডিসেম্বর প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, পূজার আগে কলকাতা শহরে একের পর এক নারী খুন হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। ট্রেলারের শেষ দিকে হাজির হন অপূর্ব। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, আপনার হাতে ঘণ্টা চারেক সময় আছে খুনিকে ধরার জন্য। তবে অপূর্বর সংলাপ শুনে বোঝা গেল, সিনেমায় তাঁর চরিত্রের ডাবিং করেছেন অন্য কেউ।
চালচিত্র সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৭ ঘণ্টা আগে