
অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই সুবাদে ফারিণের নতুন গানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ভক্তরা।

কয়েক মাস আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তাসনিয়া ফারিণ। বলেছিলেন, নায়িকা হওয়ার জন্য দিতে চান অডিশন। শাকিব সম্মতি জানিয়ে বলেছিলেন, ফারিণের অডিশন লাগবে না। এরপরেই গুঞ্জন শুরু হয় ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে...

ভিসা না পাওয়ায় দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’ সিনেমাটি করা হয়নি তাসনিয়া ফারিণের। সে সুযোগ হারিয়ে খানিকটা আশাহত হয়েছিলেন অভিনেত্রী। তবে সুযোগ আরেকটি এসেছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় অভিনয়ের কথা চলছে অনেক দিন ধরে। এতে চঞ্চল চৌধুরীরও থাকার কথা রয়েছে।

প্রায় ১০ বছরের বিরতি কাটিয়ে এ বছর বাংলা সিনেমা নির্মাণে ফিরেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। গত জুলাইয়ে মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার এই নির্মাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশের দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে।