নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজন করছে ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২১’। আগামী ৫ থেকে ১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে চলবে এ উৎসব। এ বছর সৈয়দ মহিদুল ইসলাম নাট্যপদক পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। এ ছাড়া মঞ্চবন্ধু পদক পাচ্ছেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অলোক বসু, অভিনেতা সেলিম মাহবুব, অভিনেতা ও আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, অভিনেত্রী তানভীন সুইটি এবং অভিনেতা ও নির্দেশক আহাম্মেদ গিয়াস। যুগল সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়ের মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা, অভিনেতা ওমর সানী ও মৌসুমী, কিসসা কাহিনীর মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী এবং তাড়ুয়ার বাকার বকুল ও রুনা কাঞ্চন।
উৎসব শুরু হবে আগামী ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরীক্ষণ থিয়েটার হলে।
নাট্যপদক প্রাপ্তি নিয়ে তারিক আনাম খান বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। সৈয়দ মহিদুল ইসলামের সঙ্গে আমি ব্যক্তিগতভাবেই পরিচিত, তাঁর কাজের সঙ্গে আমি জড়িত। তিনি আমাদের সিনিয়র ও গুণীজন। তাঁর সঙ্গে কাজ করার বেশ অভিজ্ঞতা রয়েছে আমার। কাজেই তাঁর নামাঙ্কিত পদক ও সম্মাননা পাওয়ায় স্বাভাবিকভাবেই আমি ভীষণ খুশি।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে