
এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পরীমণি পুরো বিষয়টি মিথ্যা ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
এ নিয়ে গতকাল খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই গণমাধ্যমের প্রতি চটেছেন এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গু, গোবর, পিশাচ বলে গালিগালাজ করেন পরীমণি।
পরীমণি বলেন, ‘শুক্রবার বিকেলের পর থেকে আমি অনেক হ্যারেজ হয়েছি। শুধু ফোনকল না, নানা রকমভাবে। আমার নামে অভিযোগ, আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সে আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়। যেহেতু থানার মাধ্যমে একটা অভিযোগ করা হয়েছে, সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। যারা মিডিয়াকর্মী, তারা একটু অপেক্ষা করতে পারত না? তারা যে মেন্টাল টর্চারটা আমাকে দিল। যেভাবে ফলাও করে তার অভিযোগটা প্রচার করা হলো, তার ইন্টারভিউ করা হলো। তার মানে কি তাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে না? ...যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে নিউজ করেছে। যেন প্রমাণ হয়ে গেছে আমি দোষী।’
কয়েক দিন আগে পরীমণির হাতে মেহেদি দিয়ে ‘এস’ লেখা নিয়ে নিউজ হয়েছিল। এরপর ফেসবুকে গণমাধ্যমকর্মীদের ‘বলদ’ বলেছিলেন পরী। আজকের লাইভে সে প্রসঙ্গ আবারও তুলে পরীমণি বলেন, ‘হাতে এস লেখার কারণে আপনাদের বলদ বলেছি বলে কি এমন করছেন? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিশাচ।’
জেলে যাওয়ার পরেও তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের সমালোচনা করেন। পরী বলেন, ‘যে কয়দিন আমি জেলে ছিলাম, সে সময় শুধু আমাকে নিয়েই নিউজ করা হয়েছে। আজ পরীমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কি না, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো। এত নোংরাভাবে নিউজগুলো প্রকাশ করা হচ্ছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয়। যেন একটা নাটকীয় ব্যাপার। এটা তো আমার ব্যক্তিগত জীবন। একটা জীবন তো সিনেমা হতে পারে না।’
গৃহকর্মীর অভিযোগ নিয়ে পরী জানান, তাঁর কাছে সবকিছুর প্রমাণ আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি তা এখন প্রকাশ করছেন না। ভরসা রাখতে চান আইনের প্রতি। তবে শেষ দিকে উত্তেজিত হয়ে পরী জানান, আজ সবকিছুর প্রমাণ দিয়ে দেবেন।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৪ ঘণ্টা আগে