
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান। এখনো সমানতালে টালিউডে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এ অভিনেত্রী। সম্প্রতি ১৫ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়ার দুটি সিনেমা। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। তবে জয়ার টালিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ব্যক্তি। কেউ কেউ জয়াকে বয়কটেরও দাবি জানিয়েছেন। কিন্তু এসব নিয়ে বিচলিত নন অভিনেত্রী। বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, টালিউডে নিজেকে বহিরাগত মনে করেন না তিনি।
গত ১৮ জুলাই অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমা মুক্তির পর ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’। দুটি সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়ায় কি না? উত্তরে জয়া আহসান বলেন, ‘আমি টালিউডে অনেক দিন ধরেই কাজ করছি। ১২ বছরের ওপরে। এখানে নিজেকে ওন করি এখন।
আমার মনে হয় কলকাতাও আমাকে ওন করে। সব সময় বলি, আমি বাংলার জন্য কাজ করি। বাংলাদেশ বা ভারতে যে বাঙালিরা আছেন, শুধু তাঁদের জন্য নয়, পুরো পৃথিবীর সব বাঙালির জন্য কাজ করতে চাই। আমাদের শিল্পীদের কাজ হচ্ছে যুক্ত করা। রাজনৈতিক কারণে নানান দেশের মধ্যে সম্পর্ক বদলাচ্ছে, সেটা হবে। কিন্তু আমাদের শিল্পীদের কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে সবাইকে একত্র করা। সবার ভালোবাসাই তো আমাকে এখানে (টালিউডে) নিয়ে এসেছে। এখন পর্যন্ত এখানে কোনো দিন এমন কিছু পাইনি, যে কারণে আমাকে ভাবতে হচ্ছে আমি বহিরাগত।’
এর আগে আরেক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, ‘কোনোভাবেই শিল্পীদের বিচ্ছিন্নতা কাম্য নয়। শিল্পীদের কাজ হচ্ছে সবকিছু একত্র করা। আমরা যে রকম বলি, গ্লোবালি আমরা বেঁচে আছি, সে অর্থে শিল্পীদের তো কোনো ভৌগোলিক সীমারেখাই থাকা উচিত নয়। তার ওপর আমাদের সংস্কৃতি এক, মূল্যবোধ এক, আবেগ-অনুভূতি এক, সেখানে আমরা কেন বিচ্ছিন্ন থাকব!’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে টানাপোড়েন প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘রাজনৈতিক পটভূমির যে ব্যাপারগুলো, তা যাঁরা দেশের নীতিনির্ধারক আছেন, এসব তাঁদের সমস্যা। এসব সমস্যা তাঁরাই আলোচনার মাধ্যমে ঠিক করবেন। আমাদের দুই দেশের জনগণের মধ্যে কোনো বিদ্বেষ, কোনো রকম অসহিষ্ণুতা কখনোই কাম্য নয়, সেটা আমরা হতে দিতে চাই না।’

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৫ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৬ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৯ ঘণ্টা আগে