
ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘চক্র ২’। পোস্টার প্রকাশের পর ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো ২৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে চক্র ২।
২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটি করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন চক্র। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল এক পরিবারের সবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন দৃশ্য দেখতে পেয়ে সেই পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। হুমায়ূনের আসার পর লুবনা যখন আশার আলো দেখছিল, সে সময় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় হুমায়ূন। নির্মাতা ভিকি জানান প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন।
প্রথম সিজনের মতো এবারও এই সিরিজে হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। প্রথম সিজনের চেয়ে এবার বেশি ভয়ংকর কিছু নিয়ে আসছেন বলে জানান তিনি। সবাইকে সতর্ক করে তৌসিফ বলেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়। যাঁদের হার্ট দুর্বল, তাঁরা দেখবেন না। কারণ, এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে।’
সদ্য প্রকাশিত ট্রেলারেও পাওয়া গেল ভয়ংকর কিছুর আভাস। ২ মিনিট ১২ সেকেন্ডের রহস্যে ঘেরা ট্রেলারজুড়ে দেখা যায় অন্ধকারে লুকানো সত্য, খুনের ছায়া, শয়তানের পূজা আর রহস্যের জট। শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তৌসিফ জানান, ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমার বুকের ওপর থেকে একটা ভার নেমে গেল। প্রথম সিজন রিলিজের পর থেকেই সবাই বলছিল দ্বিতীয় সিজন দেখতে চাই। এ নিয়ে সবাই জিজ্ঞাসা করত। সেই অপেক্ষা শেষ হচ্ছে। যেখানে চক্র সিরিজের গল্প শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে নতুন সিজনের গল্প। আদম পরিবারের পেছনের গল্প দেখা যাবে এবার। এমন কী হয়েছিল যে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল।’
চক্র ২ সিরিজে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘এই ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। গল্প যেমন অন্যরকম, চরিত্রটিও ব্যতিক্রমী। অভিনয় করেও ভালো লেগেছে। কাজটি খুবই উপভোগ করেছি। প্রথমবারের মতো তৌসিফের সঙ্গে অভিনয় করেছি। ভিকি জাহেদের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। সব মিলিয়ে চক্র একটি ভালো ওয়েব সিরিজ। দর্শকদের ভালো লাগবে।’
তৌসিফ-বাঁধনের চক্র ২ ওয়েব সিরিজে আরও আছেন গাজী রাকায়েত, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, শাহেদ আলী, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।

অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।
৩ ঘণ্টা আগে
শিকড়ের টানে ঘরমুখী মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। গানের শিরোনাম ‘ফেরা’। গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
৫ ঘণ্টা আগে
ঈদকে সামনে রেখে চাঁদরাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে