
এ বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। এলোমেলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
এই ঈদে টিভি পর্দায় যাবে বাতাসের ফুল নাটকটি। ঈদের তৃতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। জি সিরিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে বাতাসের ফুল। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ঈশান। বাতাসের ফুল নাটকে কেয়া পায়েলের সহশিল্পী ফারহান আহমেদ জোভান।
নতুন এই নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘বাতাসের ফুল নাটকের চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। কারণ এ ধরনের চরিত্রে এর আগে কাজ করা হয়নি। পাগলের গেটআপ নেওয়ার পর শুটিংয়ের ফাঁকে মজা করে ভিডিও করেছিলাম। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে যায়। পুরো নাটকে নয়, গল্পের একপর্যায়ে দেখা যাবে, আমার অভিনীত চরিত্রটি পাগল হয়ে যায়। নাটকটি প্রকাশের পর জানা যাবে কেন আমি পাগল হয়েছিলাম।’
পাগলের চরিত্রে অভিনয় চ্যালেঞ্জিং ছিল জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘এই চরিত্রটি ধারণ করা অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রস্তুতি নিয়েই কাজটি করেছি। তবে একজন শিল্পী হিসেবে সব সময় এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চেয়েছি। এই লুকের ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন, সত্যিকারের ভারসাম্যহীন মানুষের মতো লাগছে, অনেকে আমাকে চিনতে পারেনি। এটা অনেক বড় পাওয়া। আমার নিজেরও পাগলের চরিত্র থেকে বের হতে সময় লেগেছে।’
এবার ঈদের কেয়া পায়েল অভিনীত প্রায় ১০টির মতো নাটক প্রচার হবে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে। সব কটি নাটক নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে