পুণ্ড্রনগর সম্মাননা আর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ায় গত ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ণিল এ উৎসব। দেশ বিদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্রকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয় উৎসব।
প্রথমবারের মতো পুণ্ড্রনগর সম্মাননা প্রদান করা হয় কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যকার, নির্দেশক ও সংগঠক তৌফিক হাসান ময়নাকে। সেই সঙ্গে দেওয়া হয় শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্রের পুরস্কার। ন্যাশনাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় শায়লা রহমান তিথীর ‘জয় বাংলা’, ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র মিসরের মারওয়া এইয়ের ‘ডেয়ার ওয়াড’, ডকুমেন্টারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয় ভারতের রাকেশ আন্দানিয়ার চলচ্চিত্র ‘সেভিং দা হিমালয়ান ইয়াক’ এবং পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয় ভারত থেকে শিভারুদ্ধ কের চলচ্চিত্র ‘সিগন্যালম্যান ১৯৭১’।
উল্লেখ্য, করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় গত ৪ বছর যাবৎ পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। এইবারের উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো।

শর্মিষ্ঠা রহমান জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে। বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হতে পারে।
১৩ ঘণ্টা আগে
জিয়াউল রোশান অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে ৮ মে। তবে প্রচারে নেই নায়ক। এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি, সিনেমা মুক্তির বিষয়ে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি—এমন অনেক অভিযোগ রোশানের।
১৩ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবকে বলা হয় ‘বড় পর্দার অলিম্পিক’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া চলে।
১৩ ঘণ্টা আগে
দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘রূপনগর’ কিছুদিন আগেই ২০০তম পর্বের মাইলফলক পূর্ণ করেছে, ‘পরম্পরা’ পার করেছে ১০০তম পর্ব। চ্যানেলটির আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘খুশবু’ পৌঁছে গেছে ২০০ পর্বের দ্বারপ্রান্তে। আজ ১২ মে প্রচারিত হবে কাঙ্ক্ষিত পর্বটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল ধারাবাহিক নাটকটির প্রচার।
১৩ ঘণ্টা আগে