বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ। এতে সিয়ামের লুক ও ভায়োলেন্সের সঙ্গে বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমার ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকে। তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ছিলেন চুপ।
তবে ১ জানুয়ারি দক্ষিণি তারকা প্রভাসের নতুন সিনেমা ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর মুখ খুলেছেন মেহেদী হাসান হৃদয়। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত স্পিরিট সিনেমার পোস্টারের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন সম্প্রতি রাক্ষস সিনেমা থেকে ফাঁস হওয়া সিয়ামের একটি লুকের। আর তাতেই যেন উপযুক্ত জবাব খুঁজে পেয়েছেন নির্মাতা হৃদয়।
সিয়াম ও প্রভাসের লুক দুটির ছবি কোলাজ করে গতকাল ফেসবুকে হৃদয় লেখেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙা যখন ‘‘ওল্ড বয়’’ থেকে নেয়, তখন সেটা ম্যাস। লোকেশ কানাগারাজ যখন বুলেট ট্রেন থেকে নেয়, তখন সেটা আর্ট। আর কিং সিনেমার ফার্স্ট লুকের কস্টিউমের কথা তো বাদই দিলাম। এসব তখন হয়ে যায় ইন্সপিরেশন, ওদের দেশের দর্শকেরাও এসব সিনেমা দেখে বাহবা দেয়। আর আমাদের দেশের নির্মাতারা এমন কিছু করলেই সমালোচকেরা তেলে-বেগুনে জ্বলে ওঠেন।’
হৃদয় আরও লেখেন, ‘সকল কাল্ট ক্রিয়েশনই কিছু না কিছু থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি। দুনিয়া গোল, কোথাও না কোথাও গিয়ে মিলে যায়। সমস্যাটা হলো, শুধু আমাদেরটা মিললেই দোষ। আমি নিশ্চিত, সন্দীপ রেড্ডি ভাঙা আমার সিন দেখে কপি করেননি। আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ারস্টাইল সেট করেননি, তাঁর স্পিরিটের সঙ্গে রাক্ষসের কোনো মিলও থাকবে না। তবু যদি কোথাও গিয়ে কিছু মিলে যায়, তাহলে ধরে নেব ব্যাপারটা কাকতালীয়।’
‘বরবাদ’ দিয়ে গত বছরের রোজার ঈদে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করলেও সিনেমার ভায়োলেন্স ও অ্যাকশন দৃশ্য নিয়ে উঠেছিল নকলের অভিযোগ। এবার ঈদের জন্য তিনি বানাচ্ছেন রাক্ষস। এতে সিয়ামের বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১ দিন আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
১ দিন আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১ দিন আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১ দিন আগে