
শাহরুখের ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে গত ২৭ আগস্ট আলোচনায় বসে আমদানি-রপ্তানি কমিটি। একই দিনে আমদানির বিষয়ে প্রস্তাব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে পাঠানোর বিষয়টি সেদিন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। আজ তিনি জানিয়েছেন, মন্ত্রীর অনুমোদন পেয়ে সিনেমাটি সেন্সর বোর্ডে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ বলেন, ‘আমাদের আমদানি-রপ্তানি কমিটির প্রস্তাব মন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। এখন বাকি কাজ সেন্সর বোর্ডের।’
এদিকে সেন্সর বোর্ডের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ‘জওয়ান’-এর সেন্সর প্রক্রিয়া শুরু হয়েছে। এ সপ্তাহেই সেন্সর হয়ে যাবে।
অন্যদিকে ‘জওয়ান’-এর আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী অনন্য মামুন আজ সোমবার দুপুরে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগামী বুধবার থেকে বাংলাদেশে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
শাহরুখ খানের ‘জওয়ান’ একই সময়ে বাংলাদেশে মুক্তি নিয়ে জটিলতা অনেকটা কেটে গেছে। ‘জওয়ান’-এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তি পিছিয়ে দিতে রাজি হয়েছেন এটির নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানের এই সিনেমা আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পরিচালক। তবে পরিচালক জানিয়েছেন, তা নির্ভর করছে ‘জওয়ান’-এর সেন্সর ছাড়পত্রের ওপর।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ানে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

পোস্টার প্রকাশের পর ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো
২১ মিনিট আগে
অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।
২ ঘণ্টা আগে
শিকড়ের টানে ঘরমুখী মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। গানের শিরোনাম ‘ফেরা’। গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
৩ ঘণ্টা আগে
ঈদকে সামনে রেখে চাঁদরাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে