আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন ঢাকাই সিনেমার সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা নায়ক মাহমুদ কলি। তিনি চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন। আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ১৯৯১ সালে তিনি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ।
এরপর তিনি একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে ১৯৯৫-১৯৯৭ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে এর পরের বছরে তিনি অভিনেতা মিজু আহমেদকে নিয়ে নতুন প্যানেলে সভাপতি পদে প্রার্থী হন এবং নির্বাচিত হন।
১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।
মাহমুদ কলি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘মাস্তান’। তিনি এই চলচ্চিত্রে সহ-অভিনেতার ভূমিকায় ছিলেন।
এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। তিনি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে দুটি সিনেমা মুক্তির মুখ দেখেনি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘গ্রেপ্তার’, ‘খামোশ’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’ ইত্যাদি।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। কলি-নিপুণ প্যানেল ছাড়াও একটিতে ডিপজল-মিশা প্যানেল, আরেকটি প্যানেলে সভাপতি পদে ড্যানি সিডাক থাকার কথা শোনা যাচ্ছে।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি) অধিগ্রহণে প্যারামাউন্ট স্কাইড্যান্সের ১১১ বিলিয়ন ডলারের চুক্তির সমালোচনা করতে গিয়ে হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রাফালো ইহুদিবিদ্বেষী ধারণা বা ‘অ্যান্টিসেমিটিক ট্রোপ’ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে প্যারামাউন্ট। তবে অভিনেতা সেই অভিযোগ প্রত্যাখ্যান...
১৫ ঘণ্টা আগে
সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে। সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারান চঞ্চল। সেই শোক বুকে নিয়ে মৃণাল সেন হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। দুই বছর আগে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চলের।
১ দিন আগে
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। ২১ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাঁর স্বামী চট্টগ্রামের ছেলে ইরফান উদ্দিন একজন সিনেমাটোগ্রাফার। কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন তিনি।
১ দিন আগে
পর্দার রহস্যময় সম্পদ অনুসন্ধানী বেনজামিন গেটস আবারও ফিরছে নতুন অভিযানে। প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ন্যাশনাল ট্রেজার’ সিনেমার তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন পরিচালক জন টার্টেলটব।
১ দিন আগে