কাজিনদের মাঝে সম্পর্ক আর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। কাজিনদের সম্পর্কের নানান বাঁক, আনন্দ-হাসি, অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প দেখা যাবে সিনেমাটিতে।
পুনর্মিলনে দিয়ে অনেক দিন পর ওটিটির কাজে ফিরলেন সিয়াম আহমেদ। সর্বশেষ ‘টান’ ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল তাঁকে। মুক্তি পেয়েছিল গত বছরের শুরুতে। ওটিটিতে নিজের নতুন কাজ নিয়ে আশাবাদী সিয়াম। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কে ফিরে আসার গল্প। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে, তারা এই সিনেমা দেখে কাঁদবে। এই সিনেমাতে প্রথমবারের মতো ফারিণের সঙ্গে কাজ করা হলো। সে গুণী অভিনেত্রী।
আমরা এক হয়েছি সুন্দর একটা গল্প বলার জন্যই। আমার বিশ্বাস, দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’
অন্যদিকে ওটিটির নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। একের পর এক ওয়েব কনটেন্টে কাজ করছেন তিনি। ফারিণ এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে ‘সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিরিজের শুটিং করছেন। পুনর্মিলনে নিয়ে ফারিণ বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময় নিজেকে গল্পের অংশ মনে হচ্ছিল। কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি। দর্শকের মন ছুঁয়ে যাবে সিনেমাটি।’
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘পর্দায় কাজিনদের গল্প খুব বেশি দেখা যায় না। দেখার সময় দর্শকদের নস্টালজিক করে দেবে সিনেমাটি।’
পুনর্মিলনে ওয়েব সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৬ মিনিট আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
২২ মিনিট আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
২৬ মিনিট আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১১ ঘণ্টা আগে