আমির খানের সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয় করছেন- দুই বাংলাদেশের গণমাধ্যমে এমন খবর কয়েকদিন ধরে ঘুরছে; ‘আমির খানের নায়িকা হচ্ছেন ফারিণ’ এমন শিরোনামও চমক সৃষ্টি করেছে। বাস্তবেই কি তাই হচ্ছে, অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কারণ, বলিউডের এই নাক উঁচু অভিনেতা যে গল্প ও মানুষ বেছে কাজ করেন তা কে না জানে! আসল ঘটনা কি তা জানিয়েছেন তাসনিয়া ফারিণ।
আজকের পত্রিকাকে ফারিণ বলেন, ‘কয়েকটি সংবাদমাধ্যমে আমি সংবাদটি দেখেছি। এখনো কিছু সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা না বলেই এমন ভুল সংবাদটি ছড়াচ্ছেন। বিষয়টি বিব্রতকর আমার জন্য। আমি আমির খানের প্রযোজনা কিংবা বলিউডের কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। এমন কিছু হলে অবশ্যই আমি জানাতাম।’
তাহলে কেন আমির খানের সঙ্গে ফারিণকে জড়িয়ে এমন সংবাদ ছড়ানো হচ্ছে? আমির খানের সঙ্গে ফারিণের কোনো যোগসূত্র না থাকলেও তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সিনেমার পরিচালকের সঙ্গে সংযোগ আছে। ফারিণ টালিউডের ‘পাত্রী চাই’ সিনেমায় অভিনয় করবেন। এটির পরিচালক বিপ্লব গোস্বামী। তাঁর চিত্রনাট্যে বলিউডে নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমা প্রযোজনা করেছেন আমির খান। ওই সিনেমা পরিচালনা করেন আমিরের প্রাক্তণ স্ত্রী কিরণ রাও।
‘পাত্রী চাই’ সিনেমায় ফারিণের নায়ক অর্জুন চক্রবর্তী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ফারিণ ও অর্জুন জুটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমার গল্প।
বিপ্লব গোস্বামী বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প পাত্রী চাই। হাসি-ঠাট্টার আড়ালে সমাজের বিভিন্ন অসংগতির চিত্র দেখানো হবে এ সোশ্যাল স্যাটায়ার সিনেমায়।
ফারিণ জানান, ইতিমধ্যে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তাঁর চরিত্র কেমন—সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। তবে তাঁর কথায় বোঝা গেল, কাজটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী।
বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের বড়পর্দায় অভিষেক হয়েছে টালিউডের সিনেমা দিয়ে। এ বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি। এতে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেন ফারিণ। প্রথম সিনেমা মুক্তির ৮ মাসের মাথায় আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে