বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের বড়পর্দায় অভিষেক হয়েছে টালিউডের সিনেমা দিয়ে। এ বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি। এতে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেন ফারিণ। প্রথম সিনেমা মুক্তির ৮ মাসের মাথায় আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। এটিও কলকাতার সিনেমা।
নতুন এ সিনেমার নাম ‘পাত্রী চাই’। পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী। এতে ফারিণ অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে। সিনেমায় তাঁর নায়ক অর্জুন চক্রবর্তী। ফারিণ ও অর্জুন জুটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমার গল্প। গতকাল ফারিণ জানান, ইতিমধ্যে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তাঁর চরিত্র কেমন—সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। তবে তাঁর কথায় বোঝা গেল, কাজটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী।
পরিচালক বিপ্লব গোস্বামী জানিয়েছেন, পাত্রী চাই মূলত সোশ্যাল স্যাটায়ার। হাসি-ঠাট্টার আড়ালে সমাজের বিভিন্ন অসংগতির চিত্র দেখানো হবে এ সিনেমায়। পরিচালক বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প পাত্রী চাই।’ পশ্চিমবঙ্গের প্রমোদ ফিল্মস প্রযোজিত এ সিনেমার শুটিং শুরু হবে পুজোর পরপরই।
পাত্রী চাই বিপ্লবের প্রথম সিনেমা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনা নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মুম্বাইয়ে বেশ কিছু সিনেমার সম্পাদনা করেছেন, তৈরি করেছেন কয়েকটি তথ্যচিত্র। বিপ্লবের চিত্রনাট্যে সিনেমা তৈরি হয়েছে বলিউডে। ‘লাপাতা লেডিস’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও। প্রযোজনা করেছেন আমির খান। এ বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে লাপাতা লেডিস। মুক্তি পাবে আগামী বছরের ৫ জানুয়ারি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে