চলতি সপ্তাহের শুরুর দিকে কফি উইথ করণের সমাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের মেলো ড্রামা করেন নির্মাতা, প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। ইনস্টাগ্রাম এক বিবৃতিতে করণ জানান, জনপ্রিয় এই টক শো এর নতুন সিজন আর দেখা যাবে না। ড্রামা কিং করণ লিখেন, ‘হ্যালো, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ এবং আপনাদেরও। ছয়টা সিজন ধরে এটি আমাদের অংশ হয়ে ছিল। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে। খুব ভারাক্রান্ত মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।’
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, প্রথম বিবৃতির পরপরই দ্বিতীয় বিবৃতিতে করণ জানান, টক শোটির নতুন সিজন ডিজনি হটস্টারে প্রচারিত হবে! ইনস্টাগ্রামে করণ লিখেছেন, ‘কফি উইথ করণ ফিরে আসবে না টিভিতে। কারণ প্রতিটি দুর্দান্ত গল্পের একটি ভালো টুইস্টের প্রয়োজন। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কফি উইথ করণের সিজন ৭ এখন থেকে ডিজনি হটস্টারে প্রচারিত হবে।’
এবার শুধু বলিউড নয়, কফি উইথ করণে অতিথি হিসেবে আলো ছড়াবেন দক্ষিণী তারকারাও। জানা গেছে ‘পুষ্পা’ খ্যাত তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অতিথি হিসেবে করণের জনপ্রিয় এই টক শো’তে।
আল্লু অর্জুন বর্তমানে ‘পুষ্পা’-এর সিক্যুয়াল ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর রাশমিকার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এ ছাড়া ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে