গত শুক্রবার মুক্তি পেয়েছে কপিল শর্মা অভিনীত সিনেমা ‘জুইগ্যাটো’। মুক্তির দুই দিন পার হয়ে গেলেও বলিউডের বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানা যায় দুই দিনে সিনেমাটি আয় করেছে মাত্র এক কোটি রুপি।
৪০৯টি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল মাত্র ৪৩ লাখ রুপি। গতকাল শনিবার এর আয় ছিল ৬২ লাখ রুপি। এত জনপ্রিয়তার পরেও বক্স অফিসে তাঁর ছবির এত করুন দশা দেখে হতাশ কপিল ভক্তরা। তবে বক্স অফিসে সুবিধা না করতে পারলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি।
জুইগ্যাটো’ সিনেমায় কপিল আছেন মানসের ভূমিকায়। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে ফুড ডেলিভারি সংস্থায় কাজ নেয় সে। পরিবার অন্তঃপ্রাণ এ মানুষটি নিজের পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। কর্মজীবনে অতিরিক্ত ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারে না। ফলে, স্ত্রী সাহানার জীবনেও আসে পরিবর্তন। এসব প্রতিকূলতা কাটিয়ে কীভাবে একটি সুখী পরিবারের স্বপ্ন দেখে মানস, সেটাই ‘জুইগ্যাটো’ সিনেমার গল্প।
এটি কপিলের তৃতীয় সিনেমা। কপিল মনে করছেন, ‘জুইগ্যাটো’ তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা সুযোগ।
সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিতা দাস। কপিল শর্মার সঙ্গে এ সিনেমায় দেখা যাবে সাহানা গোস্বামী ও সায়নী গুপ্তা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে