মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।
‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।
উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১ দিন আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে