
তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১৩ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২১ ঘণ্টা আগে