
এখন অনেকটাই ভালো আছেন সাইফ আলী খান। হামলার শিকার হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। এরপর আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ এখন অনেকটাই সুস্থ আছেন। তাঁকে আইসিইউ থেকে নরমাল বেডে নেওয়া হয়েছে। হাঁটাচলাও করেছেন তিনি। প্যারালাইজড হওয়ার কোনো আশঙ্কা আপাতত নেই। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন অভিনেতা।
লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমনি সাইফকে ‘বাস্তবের নায়ক’ বলে সম্বোধন করেছেন। অভিনেতার জীবনীশক্তিতে তিনি নিজেও বিস্মিত। এই চিকিৎসক বলেন, ‘সাইফ আলী খানকে যখন হাসপাতালে আনা হয়, তখন আমিই প্রথম তাঁর সঙ্গে দেখা করি। উনি পুরো রক্তাক্ত ছিলেন। তবু ছেলের হাত ধরে সিংহের মতো ঢুকেছিলেন হাসপাতালে। সিনেমার পর্দায় হিরোগিরি করা এক রকম। কিন্তু বাস্তবে এ রকম আক্রমণ প্রতিহত করে বেরিয়ে আসা মুখের কথা নয়।’
চিকিৎসক আরও জানান, ‘উনি এখন ভালো আছেন। তাঁর সব প্যারামিটার ঠিক আছে। আইসিইউ থেকে স্পেশাল রুমে শিফট করা হয়েছে। আমরা আপাতত তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছি না। উনার এখন বিশ্রামের প্রয়োজন।’ চিকিৎসক জানিয়েছেন, আর একটু হলেই বড় ক্ষতি হতে পারত সাইফের। ছুরির আঘাত তাঁর মেরুদণ্ড থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছিল। আঘাত আরও গভীর হলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারত।
লীলাবতী হাসপাতালে যাঁরা সাইফের অস্ত্রোপচার করেছেন, তাঁদের মধ্যে ছিলেন নীতিন ডাঙ্গে। তিনি বলেন, ‘আজ আমরা তাঁকে হাঁটিয়েছি। হাঁটতে কোনো অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনো উপসর্গ নেই। তবু আমরা তাঁকে কিছুদিনের বিশ্রামে থাকতে বলেছি; বিশেষ করে পিঠের ক্ষতের জন্য। কারণ, ওটা থেকে ইনফেকশন হতে পারে। সব ঠিক থাকলে আগামী তিন দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। তবে একটি বিষয় উল্লেখ্য, ঘটনার আকস্মিকতায় সাইফ এখনো শকে থাকলেও হাসপাতালে তিনি বাঘের মতো হেঁটেছেন।’

গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন সাইফ আলী খান। অজ্ঞাতনামা এক ব্যক্তি মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যেখানে স্ত্রী কারিনা ও দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে থাকেন সাইফ। আক্রমণকারী যখন জেহর রুমের দিকে যাচ্ছিল, ওই সময় জেহর আয়া তাকে দেখে ফেলে। তার চিৎকারে ছুটে আসেন সাইফ। আক্রমণকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে আক্রমণকারী পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ থেকে তার ছবি শনাক্ত করে গতকাল এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বান্দ্রা পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি বলে জানানো হয়েছে বান্দ্রা থানা-পুলিশের পক্ষ থেকে। অপরাধীকে ধরতে পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে। তবে পুলিশ এটা নিশ্চিত করেছে, চুরির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢুকেছিল ওই দুষ্কৃতকারী। এটি কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর কাজ নয়।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
৪ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
৫ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
৫ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
৫ ঘণ্টা আগে