২০১১ সালের ১৫ জুলাই মুক্তি পেয়েছিল হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত সুপারহিট সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। জোয়া আখতারের পরিচালনায় হৃতিক–ক্যাটরিনা ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কালকি কেক্লান, ফারহান আখতার, অভয় দেওলসহ প্রমুখ।
সিনেমাটির সিকুয়্যালের ব্যাপারে পরিচালক জোয়া আখতারকে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ‘দ্য আর্চিস’ মুক্তির আগে, সিকুয়্যাল নিয়ে এবার মুখ খুলেছেন জোয়া।
জোয়া আখতারকে প্রশ্ন করা হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’–এর সিকুয়্যাল আসবে কি না? এ প্রশ্নে তিনি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘হ্যাঁ, এই প্রশ্ন সব সময়ই আসে, বিষয়টি নিয়ে সবাই আগ্রহী।’
জোয়া আরও উল্লেখ করেছেন, প্রযোজক থেকে অভিনয়শিল্পী— সিকুয়্যাল নিয়ে সবাই বেশ আগ্রহী। তাঁর কথায়, ‘এটা আমাদের কাছে সিনেমার চেয়ে বড় কিছু। তাই আমরা যদি দ্বিতীয় পর্বের জন্য সেই উৎসাহের জায়গাটা খুঁজে পাই, তাহলেই আমরা এটি তৈরি করব। শুধু অর্থের জন্য এটা করতে চাই না। দর্শকেরা যখন দ্বিতীয় অংশটি দেখতে আসবেন, তখন তাঁদের একটি প্রত্যাশা থাকবে এবং আমাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, তাঁরা খুশি হবেন না।’
উল্লেখ্য, জোয়া আখতার পরিচালিত ২০১১ সালের সফল ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পটি ছিল তিন বন্ধুর এক রোমাঞ্চকর ভ্রমণকে ঘিরে। সেখানে নিজেরদের নানা সমস্যার সমাধান এবং নিজেদের নতুন ভাবে আবিষ্কার করেন তাঁরা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
২ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৩ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৩ ঘণ্টা আগে