বিপাশা বসু ও করণ সিংয়ের ঘর আলোকিত করে এলো কন্যা সন্তান। প্রথম সন্তানের জন্য অপেক্ষার কথা গত অগাস্টেই ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি জানিয়েছিলেন।
সেই অপেক্ষার অবসান হলো, মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের শয্যায় থাকা বিপাশার কোল ভরে গেল। কিছুদিন আগেই বিপাশা তার গর্ভাবস্থার কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন।
সেখানে বিপাশা লেখেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শিগগিরই আমরা দুই থেকে তিন হব।’
কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসকে বিপাশা বলেন, করোনার আগে থেকেই সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মহামারির আঘাতের পর তারা আপাতত এই সিদ্ধান্ত বাদ দেন।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছর বিয়ে করেন তাঁরা।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে