দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর আজ বুধবার বিয়ের সেরেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। আজ বিকেলে ভারতের গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে।
দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাদের বিয়ের আসর। পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের বাইরে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়। ১৯ তারিখ হলুদ ও ২০ তারিখ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।
রাকুল প্রীতকে সামনে দেখা যাবে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায়। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত। কমল হাসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—ববি সিমহা ও প্রিয়া ভবানী। সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।
শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। বলিউডেও বেশ সফল তিনি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৮ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৯ ঘণ্টা আগে