‘জিরো’ সিনেমার ব্যর্থতার চার বছর পর ‘পাঠান’ দিয়ে স্মরণীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান, এরপর মুক্তি পায় ‘জওয়ান’। দুই সিনেমা মিলে আয় দুই হাজার কোটি রুপিরও বেশি। এদিকে আবার ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘ডানকি’। তা নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এমন পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয়েছে ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মুক্তি।
শ্রীরাম রাঘবনের পরিচালনায় তৈরি হয়েছে ‘মেরি ক্রিসমাস’। এতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। এর আগে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ১৫ ডিসেম্বর নতুন মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। তাও পিছিয়ে গেল।
প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই সিনেমা অত্যন্ত ভালোবাসা আর নিষ্ঠা সহকারে তৈরি করেছি, এমনটা সবাই করে। যাই হোক, ২০২৩ সালের শেষ দুই মাসে পরপর এত ছবি মুক্তি পাচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে আমাদের ছবি ২০২৪ সালের ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।’
উল্লেখ্য, নভেম্বর মাসের আর কোনও বড় রিলিজ নেই। কিন্তু ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে মুখোমুখি ভিকি কৌশল ও রণবীর কাপুর। কারণ ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে শাহরুখের ‘ডানকি’র পালা। বক্স অফিসে শাহরুখ যেভাবে দাপট দেখাচ্ছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছিল না ‘মেরি ক্রিসমাস’ টিম। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
২ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৩ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৩ ঘণ্টা আগে