
বছরের বড় মুক্তির অপেক্ষায় বলিউড। ‘ফাইটার’-এর অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা। দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশনের ‘ফাইটার’ মুক্তি পাচ্ছে আগামীকাল ২৫ জানুয়ারি। অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। তবে এর মাঝেই খারাপ খবর, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গলফ কান্ট্রিতে নিষিদ্ধ হচ্ছে ‘ফাইটার’।
বলিউড বাণিজ্য বিশ্লেষক ও প্রযোজক গিরিশ জোহর এক টুইটে লিখেছেন, ‘বিপত্তি, ফাইটার আনুষ্ঠানিকভাবে থিয়েটারে মুক্তির জন্য মধ্যপ্রাচ্যজুড়ে নিষিদ্ধ হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতে ‘‘পিজি ১৫’’ (প্রাপ্তবয়স্কের জন্য) ক্যাটাগরিতে মুক্তি পাবে!’
তবে কেন এই নিষেধাজ্ঞা চাপানো হলো, তা এখনো পরিষ্কার হয়নি। আপাতত এইটুকুই জানা গেছে, ‘ফাইটার’ গল্ফ কান্ট্রিগুলো থেকে সবুজ সংকেত পেতে ব্যর্থ হয়েছে। ফলে আটকে গেছে এর মুক্তি।
এদিকে সিনেমাটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানে। বিশেষ করে নিজেদের সরব অভিব্যক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির, অভিনেতা আদনান সিদ্দিকীসহ আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ‘ফাইটার’ সিনেমার পরিচালক স্বয়ং।
মূলত পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে এই সিনেমা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। ‘ফাইটার’ সিনেমায় পাকিস্তানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে এক টুইটে লেখেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সেই টুইটে ইমোজি দিয়ে জবাব দিয়েছেন ‘ফাইটার’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ। তিনি লেখেন, ‘সে (হানিয়া আমির) কি ভারতবিরোধী সিনেমায় অভিনয় করে নি? যদি ভারতীয় তারকাদের ভারতবিরোধী সিনেমা নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে পাকিস্তানের তারকাদের এত মাথাব্যথা কেন?’
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে