সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়ার পর আলোচনার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। দীপিকাকে বাদ দেওয়ার পেছনে যে কারণগুলো এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রীর আট ঘণ্টা কাজের দাবি। কিন্তু নায়িকার এই শর্তে রাজি হননি নির্মাতা। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—‘কল্কি টু’ থেকেও বাদ পড়তে চলেছেন দীপিকা। বাদ পড়ার খবরে দীপিকা যখন খবরের শিরোনাম, তখন নতুন সিনেমার খবর দিয়ে চমক দিলেন তিনি। দক্ষিণী নির্মাতা অ্যাটলির পরবর্তী সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
গতকাল শনিবার সিনেমার প্রযোজনা সংস্থা এক ভিডিওর মাধ্যমে দীপিকার যুক্ত হওয়ার বিষয়টি ঘোষণা করেছে। দীপিকাকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কুইন বিজয়ের জন্য মার্চ করছেন, জাহাজে স্বাগতম।’ ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে দীপিকাকে সিনেমার চিত্রনাট্য বর্ণনা করার মাধ্যমে। অ্যাটলির কথা মনোযোগ দিয়ে শুনছেন দীপিকা। একসময় তাঁকে আনন্দে হাততালি দিতে এবং নির্মাতার সঙ্গে থাম্বস-আপ করতে দেখা যায়। শেষে দুজনে হাত মেলানোর মাধ্যমে কথোপকথন শেষ করেন। এরপর দীপিকাকে তাঁর ভিএফএক্স অংশের চিত্রগ্রহণ করতে দেখা যায়। কালো বডিস্যুট পরে তিনি একটি অ্যাকশন করছেন। অন্য আরেকটি দৃশ্যে অভিনেত্রীকে একটি ভিএফএক্স ঘোড়ার ওপর বসে থাকতে দেখা যায়।

এর আগে অ্যাটলিও পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা। তাই তো অভিনেত্রীকে নিয়ে কথা বলার সময় নির্মাতার মুখে উঠে এল সেই সিনেমার নাম। দীপিকা প্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘দীপিকা পাড়ুকোনের সঙ্গে “জওয়ান” সিনেমায় কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। একা কাঁধে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার অভিনয়দক্ষতা ও ক্ষমতা তাঁর রয়েছে। আল্লু অর্জুনের সঙ্গে তাঁর কোলাবরেশনে ফিল্মমেকার হিসেবে অবিস্মরণীয় কিছু তৈরি করার স্বপ্ন বুনছি।’
চলতি বছরের শেষ থেকে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, পুনর্জন্মের কাহিনি দেখা যাবে গল্পে। এখন চলছে চিত্রনাট্যের কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স।

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
৫ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
৫ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
৫ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
৫ ঘণ্টা আগে