গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল দাদাসাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডের এবারের আসর। শাহরুখ খান, কারিনা কাপুর, রানি মুখার্জিসহ বলিউডের অনেক তারকারা ছিলেন উপস্থিত। এবারের অ্যাওয়ার্ডে শাহরুখের ‘জওয়ান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে।
সেরা সিনেমার পুরস্কার জিতেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। সমালোচক ক্যাটাগরিতে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘টুয়েলভথ ফেইল’। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। মোস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস অব দ্য ইয়ার জিতেছেন জওয়ান অভিনেত্রী নয়নতারা।
‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। ‘অ্যানিমেল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করা ববি দেওল জিতেছেন সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
‘জানে জান’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার জিতেছেন কারিনা কাপুর। আর ‘স্যাম বাহাদুর’ সিনেমার জন্য সেরা অভিনেতা (সমালোচক) পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। ‘পাঠান’ সিনেমার জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডিম্পল কাপাডিয়া।
সেরা পার্শ্বচরিত্রের অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। সমালোচক ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমার।
দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার অনুষ্ঠানে কালো পোশাককে প্রাধান্য দেন শাহরুখ খান। কালো শার্ট, ব্লেজার, প্যান্ট এবং জুতোয় দেখা গেছে বলিউড বাদশাহকে। রানি মুখার্জিকেও কালো শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা গেছে।
কারিনা কাপুরকে এদিন দেখা গেছে ভি-নেক বেইজ আউটফিট এবং ওড়নায়। নয়নতারার পরনে ছিল মাস্টার্ড রঙের শাড়ি। ববি দেওলকে দেখা গেছে নীল-সাদা পোশাকে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে