গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। দক্ষিণের খ্যাতনামা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। গতকাল বুধবার মুক্তির ষষ্ঠ দিনে এসে ৩০ কোটি রুপি ব্যবসা করেছে ভারতজুড়ে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ আয় করেছে ৪৮১ কোটি রুপি।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, ছয় দিনে ভারতীয় বক্স অফিস থেকে এর আয় ৩১২ কোটি ৯৬ লাখ রুপি। সঙ্গে ২০২৩ সালের চতুর্থ বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী এর আয় ৫০০ কোটি রুপির দ্বারপ্রান্তে।
রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ‘অ্যানিমেল’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ৬৩.৮ কোটি রুপি। এর খানিক পেছনেই আছে ‘ব্রহ্মাস্ত্র’, যা শুরুর দিন ব্যবসা করে ৩৬ কোটি রুপি। আর ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সঞ্জু’র ওপেনিং ছিল ৩৪ কোটি রুপি।
হিন্দির পাশাপাশি আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’—তামিল, তেলুগু, মালায়লাম ও কানাড়ায়।
এদিকে ‘অ্যানিমেল’-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের সিনেমা ‘স্যাম বাহাদুর’। ছয় দিনে মেঘনা গুলজারের সিনেমার আয় ৩৫.৮৫ কোটি রুপি। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’। ফলে হলে টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে ‘স্যাম বাহাদুর’-এর জন্য। আর তারপর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘ডানকি’।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে