শিগগিরই শুরু হবে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা’ শোয়ের নতুন সিজন। তবে এর আগে এই শোয়ের এক বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের। যে বিজ্ঞাপনে রয়েছে ৫০০০ রুপির টিকিটে দেখা যাবে কপিলের শো। সঙ্গে মিলবে পপকর্ন আর ঠান্ডা পানীয়। এমন বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা, এবার এ বিষয়ে মুখ খুললেন কপিল শর্মা।
এ বিষয়ে কপিলকেই প্রশ্ন করে বসেন এক অনুরাগী। জানতে চান টিকিটের এই মূল্য সত্যি কিনা। লিখেছেন, ‘স্যার এটি যদি সত্যি হয় দয়া করে আমাকে জানান, কারণ হায়দরাবাদ থেকে আমরা কয়েকজন অনুরাগী আপনার লাইভ অনুষ্ঠান দেখতে ইচ্ছুক।’
অনুরাগীর এই প্রশ্ন নজর এড়ায়নি কপিলের। তিনি পাল্টা উত্তর দিয়ে অনুরাগীকে জানান, ‘এটি একটি প্রতারণা। আমরা লাইভ শুট দেখার জন্য দর্শকদের কাছ থেকে কখনই একটা টাকাও চার্জ করি না, দয়া করে এই ধরনের প্রতারকদের থেকে সাবধান থাকুন। আপনাকে ধন্যবাদ।’
প্রসঙ্গত কপিল চলতি বছরের (২০২৩) জুনে দ্য কপিল শর্মা শো-এর শেষ সম্প্রচারিত সিজনের শেষ পর্বের শুটিং করেছিলেন, যেটি জুলাইয়ে সম্প্রচারিত হয়। তবে খুব শিগগিরই আবার এই শোয়ের নতুন সিজন শুরু হতে চলেছে। এদিকে এই মুহূর্তে কর্ণাটকে ছুটি কাটাচ্ছেন কপিল শর্মা। অভিনেতা-কমেডিয়ানের ইনস্টাগ্রামে কিছু পোস্টে তাঁর সেই ছুটির আভাস মিলেছে।
কপিলকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল নন্দিতা দাসের ছবি ‘জুইগ্যাটো’-তে। ছবিটি ২০২৩ এর মার্চে মুক্তি পেয়েছিল। খুব শিগগিরই কপিলকে দেখা যাবে ‘দ্য ক্রু’তে। যেখানে আরও অভিনয় করেছেন–কারিনা কাপুর খান, কৃতি শ্যানন এবং টাবু প্রধান চরিত্রে অভিনয় করছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে