গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত যশ রাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আর ভারতীয় বাজারে সিনেমাটির আয় প্রায় ১৫০ কোটি রুপি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি।
গতকাল মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।
‘টাইগার থ্রি’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।
এত দিন এটিই ছিল সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। এরপর রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’ (৪০ দশমিক ৩৫ কোটি রুপি), ‘সুলতান’ (৩৬ দশমিক ৫৪ কোটি রুপি) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪ দশমিক ১০ কোটি রুপি)। প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘টাইগার থ্রি’। ‘এক থা টাইগার’-এর ওপেনিং ছিল ৩২ দশমিক ৯৩ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ৩৪ দশমিক ১০ কোটি।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়, যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২০ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২১ ঘণ্টা আগে