গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত বলিউড অভিনেতা গোবিন্দ। নিজের বন্দুকের গুলিতেই আহত হয়েছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তাঁর ম্যানেজার জানিয়েছেন, আজ ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোবিন্দর নিজের লাইসেন্স করা বন্দুক থেকেই একটি গুলে বের হয়ে আহত হন এই অভিনেতা। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত গোবিন্দর বাসভবনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তাঁর ভক্ত, বাবা-মা ও তাঁর গুরুর আশীর্বাদ তাঁকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’
রাজনীতিতে সক্রিয় এই অভিনেতা মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার নেতাও। ঘটনার দিন তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন। মূলত তাঁর কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল ৬০ বছর বয়সী এই অভিনেতার।
শশী সিনহা বলেন, গোবিন্দ একটি আলমারিতে তাঁর রিভলবারটি রাখছিলেন। এ সময় অসাবধানতাবশত এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয়। গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয়। এরপর গোবিন্দ নিজেই তাঁর স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন। পরে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে নিকটস্থ ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি এখনো হাসপাতালে এবং মেয়ে টিনা তাঁর সঙ্গে আছেন।
গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, ‘কলকাতায় একটি শো ধরার জন্য আমাদের সকাল ৬টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ জি তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল একটি পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয়।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৩ ঘণ্টা আগে