গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।
ছবিতে দেখা গেছে, জ্যাকি ও রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তাঁরা পেছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দুজনকে বেশ চেনা যাচ্ছে। ছবির সঙ্গে জ্যাকি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনো আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে রাকুল প্রীত।’ শেষে অনেকগুলো ভালোবাসার ইমোজিও দিয়েছেন জ্যাকি।
সেই একই ছবি রাকুল প্রীত নিজেও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ! তুমিই এই বছর আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রং যোগ করার জন্য ধন্যবাদ, আমাকে অকারণে হাসানোর জন্য ধন্যবাদ, আমার হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করব, জ্যাকি ভাগনানি।’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে