
প্রেম ভেঙেছে অনেক বছর হলো। সেই থেকে কথাবার্তা বন্ধ। কোনো অনুষ্ঠানে আচমকা দেখা হয়ে গেলে ন্যূনতম সৌজন্যতাটুকুও দেখাননি একে অপরের প্রতি। দুজনেই দুজনের থেকে চোখ সরিয়ে নিয়েছেন। সম্প্রতি জয়পুরে তেমনই এক অনুষ্ঠানের মঞ্চে ফের দেখা হয়ে গেল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের।
তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তারপর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
বহু যুগ পর এই মুহূর্তটি মন ছুঁয়ে গেছে সবার। ‘জব উই মেট’ সিনেমার জুটিকে ফের এক হতে দেখে আবেগে ভেসেছেন দর্শক। এত দিন পর দেখা হয়ে কী কথা বললেন শাহিদ-কারিনা? সেটা অবশ্য স্পষ্ট নয়। অনেকের মনে হয়েছে, সৌজন্যমূলক আলাপচারিতা হয়ে থাকতে পারে। আবার কারও মতে, একসঙ্গে কাজ করার সেই দিনগুলি নিয়ে হয়তো কথা বলেছেন তাঁরা।
আবার অনেকের ধারণা, হয়তো নিজেদের বর্তমান জীবন নিয়েই খোশগল্পে মেতেছেন দুজন। শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কারও আবার মনে হয়েছে, পুরোটাই অভিনয়। ক্যামেরার সামনে বলেই পুরোনো মনকষাকষি প্রকাশ করতে পারছেন না।
একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন শাহিদ-কারিনা। ‘ফিদা’, ‘চুপ চুপকে’, ‘জব উই মেট’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও। সে সময় কাপুরনন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়।
বিয়ের দিনও ঠিক ছিল। শোনা যায়, শাহিদকে ভালোবেসে একসময় নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শাহিদকে একপ্রকার জামাই হিসেবে মেনে নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

প্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। সিনেমার প্রমোশনেও একসঙ্গে যাননি। এমনকি গত বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন কারিনা।
তবে সে সবই এখন অতীত। বর্তমানে শাহিদ ও কারিনা দুজনেই ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। গত শনিবার ভারতের জয়পুরে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাঁরা। এবার একেবারেই ভিন্নভাবে দেখা গেল শাহিদ-করিনাকে। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে আলিঙ্গনও করেন। তাঁদের এভাবে দেখে কিছুটা হলেও অবাক নেটপাড়া।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে