
ইয়ামি গৌতমের প্রায় দুই দশকের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন ‘হক’ সিনেমা দিয়ে। এতে সাজিয়া বানু নামের এক মুসলিম নারীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এ চরিত্রে অভিনয়ের জন্য যে পরিশ্রম করেছে ইয়ামিসহ পুরো টিম, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। মুসলিম নারীর চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চার মাস ধরে পবিত্র কোরআন পাঠ করা শিখেছেন ইয়ামি।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে হক সিনেমার পরিচালক সুপর্ণ ভার্মা জানান, হক সিনেমার মূল চরিত্র সাজিয়া বানুর আবেগ ও বিশ্বাসকে সঠিকভাবে পর্দায় তুলে ধরা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। ইয়ামি কেবল সংলাপ মুখস্থ করেননি, বরং চিত্রনাট্যে ব্যবহৃত কোরআনের আয়াত এবং এর অর্থ বোঝার চেষ্টা করেছেন। চার মাস ধরে সঠিকভাবে কোরআন পাঠ শিখেছেন, যাতে মুসলিম নারী হিসেবে তাঁকে বিশ্বাসযোগ্য মনে হয়।
কেবল ইয়ামি গৌতম নন, দেড় বছর ধরে ইসলামি শরিয়াহ আইনের বিভিন্ন দিক নিয়ে গভীর গবেষণা করেছেন হক সিনেমার নির্মাতা ও লেখক টিম। যেহেতু সিনেমাটি আইনি লড়াই ও সামাজিক ন্যায়বিচারকেন্দ্রিক, তাই প্রতিটি তথ্য যেন নির্ভুল থাকে সেদিকে কড়া নজর ছিল নির্মাতাদের।
পরিচালক সুপর্ণ ভার্মা বলেন, ‘আমরা প্রায় দেড় বছর সময় নিয়ে ইসলামিক আইন বুঝতে চেষ্টা করেছি। এই গবেষণার মূল কারণ হলো, এখন প্রচুর পরিমাণে ভুল তথ্য প্রচার করা হয়। সবার কাছেই তথ্য আছে, কিন্তু তা ঠিক না ভুল—বোঝা কঠিন। এ পরিস্থিতিতে আমি চেয়েছিলাম হক সিনেমাটি যেন যুক্তির একটি কণ্ঠস্বর হয়ে ওঠে।’
পরিচালকের চাওয়া বিফলে যায়নি। গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল হক। তবে সিনেমাটি ঘিরে হইচই পড়ে যায় গত ২ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তির পর। শুধু ভারত নয়, আন্তর্জাতিক পরিসরেও ব্যাপক সাড়া ফেলে এই কোর্টরুম ড্রামা। বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছে গল্পটি।
হক তৈরি হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে লেখা ‘বানু: ভারত কি বেটি’ বই অবলম্বনে। ঘটনাটি ১৯৬৭ সালে ভারতের উত্তর প্রদেশের। আইনজীবী আব্বাস খানের সঙ্গে বিয়ে হয় সাজিয়া বানুর। প্রথম দিকে ভালোই চলছিল সংসার। তাদের ঘর আলো করে আসে দুই সন্তান। একবার মাসখানেকের জন্য শহরের বাইরে যায় আব্বাস। ফিরে আসে নতুন বউ নিয়ে। সাজিয়া বানুর সুখের সংসার তছনছ হওয়ার সেই শুরু। সন্তানদের ভরণপোষণের জন্য আদালতে মামলার সিদ্ধান্ত নেয় সাজিয়া।
কিন্তু আদালত তাকে পাঠান মুসলিম পারিবারিক আদালতে। সেখানে প্রত্যাখ্যানের শিকার হয় সাজিয়া। একপর্যায়ে সাজিয়াকে তালাক দেয় আব্বাস খান। তবু হাল ছাড়ে না সাজিয়া। প্রায় এক দশকের সংগ্রামের পর সুপ্রিম কোর্টে নিজের অধিকার ফিরে পায় সে। ভারতে এ রায় ছিল এক অনন্য দৃষ্টান্ত। হক সিনেমায় ইয়ামি গৌতমের সঙ্গে আব্বাস খান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
২৩ মিনিট আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
৩ ঘণ্টা আগে
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে