
কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত সিনেমা ‘প্যারাসাইট’। বোং জুন হো পরিচালিত সিনেমাটি ৯২তম অস্কারে ইতিহাস গড়েছিল। কান, গোল্ডেন গ্লোব, বাফটাসহ প্রায় সব উৎসবে প্রশংসিত হওয়া প্যারাসাইট বক্স অফিসেও অবিশ্বাস্য ফলাফল এনে দিয়েছিল।
প্যারাসাইটের গল্প নিয়ে ২০২০ সালে ইংরেজি ভাষায় সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল এইচবিও। ঘোষণার এত বছর পেরিয়ে গেলেও আর কোনো খবর পাওয়া যায়নি। তাই গুঞ্জন উঠেছিল, বাতিল হয়ে গেছে সিরিজটি। তবে সম্প্রতি সে গুঞ্জন নাকচ করে দিয়ে পরিচালক বোং জুন হো জানিয়েছেন, প্যারাসাইট সিরিজের কাজ এখনো চলছে।
বোং জুন হো বলেন, ‘কাজটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে, তবে এটি চূড়ান্ত রূপ পেতে আরও কিছুটা সময় লাগতে পারে।’ সিরিজের কাজে কিছুটা ধীরগতি এলেও চিত্রনাট্যের কাজ ও পরিকল্পনা নিয়মিতভাবে এগোচ্ছে। সিনেমার মূল নির্যাস ঠিক রেখে একটি মানসম্পন্ন টিভি সিরিজ উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য।
প্যারাসাইট সিরিজে বোং জুন হোর সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের প্রযোজক ও পরিচালক অ্যাডাম ম্যাকে। তিনি জানিয়েছিলেন, এটি সিনেমার ইংরেজি অনুবাদ বা রিমেক হবে না। বরং সম্পূর্ণ মৌলিক গল্প হিসেবে তৈরি হবে সিরিজটি।
বোং জুন হো জানান, প্যারাসাইট সিনেমার প্রায় আড়াই ঘণ্টার পরিসরে অনেক গল্প ও প্লট তুলে আনতে পারেননি, যা তিনি এই সিরিজে বিস্তারিতভাবে দেখাবেন। এটি হবে ছয় ঘণ্টা ব্যাপ্তির সিরিজ, যাতে উঠে আসবে আধুনিক সমাজের শ্রেণিবৈষম্য, লোভ ও বেঁচে থাকার লড়াই।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
৭ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে