২০১৬ সালের ১ জুলাই। শুক্রবার। রাত ৯টা ২০ মিনিট। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় ৯ হামলাকারী। ভয়াবহ ওই ঘটনায় ২৮ জন নিহত হন, যার মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি।
গুলশান হামলার এ ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন বলিউডের খ্যাতিমান পরিচালক হানসাল মেহতা। বড় বাজেটের ছবি। প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। গত বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানান অভিনেত্রী কারিনা কাপুর।
এ ছবি দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে কারিনার চাচাতো ভাই জাহান কাপুরের। কারিনা কাপুর লিখেছেন, ‘ছবির গল্প বাংলাদেশের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা অবলম্বনে। যে ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ। যে নিজের জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দিয়েছে।’
ফারাজ চরিত্রে অভিনয় করছেন জাহান কাপুর। ছবির নামও রাখা হয়েছে ‘ফারাজ’। প্রকাশ পেয়েছে ৩০ সেকেন্ডের একটি ফার্স্টলুক মোশন পোস্টার, যেখানে দেখা যাচ্ছে বোমা হামলায় হলি আর্টিজান রেস্তোরাঁ জ্বলছে আর তার নিচে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে হামলাকারীরা। প্রথম অভিনয়, তাই জাহানকে শুভেচ্ছা জানিয়ে কারিনা লিখেছেন, ‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।’
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ফারাজ আইয়াজ হোসেন। ওই ঘটনার সময় ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সেদিন হামলাকারীরা তাঁকেও হত্যা করে। প্রথমে তাঁকে ছেড়ে দিতে চেয়েছিল হামলাকারীরা। কিন্তু ফারাজ তাঁর বন্ধুদের একা ছেড়ে আসতে রাজি হননি। কঠিন বিপদের মুখেও বন্ধুত্ব, বিশ্বাস আর মানবিকতার পরিচয় দিয়েছেন ফারাজ। এই ঘটনায় ফারাজ আইয়াজকে মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়।
পরিচালক হানসাল মেহতা জানিয়েছেন, শুধু জাহান কাপুর নন, এ ছবিতে দেখা যাবে আরও এক তারকা সন্তানকে। তাঁর নাম আদিত্য রাওয়াল, অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে তিনি।
নির্মাতা বলেছেন, ‘ছবিতে শুধু জঙ্গি হামলা নয়, এক মানবিক গল্পও আছে। বন্ধুত্বের গল্পও আছে। এ ছবিতে জাহান ও আদিত্যকে নেওয়া হয়েছে তাঁদের অভিনয় প্রতিভা আর সম্ভাবনার নিরিখে। খুবই জটিল দুটো চরিত্রকে পর্দায় তুলে আনবে তাঁরা।’
গত ২৮ জুন থেকে শুরু হয়েছে ‘ফারাজ’ ছবির কাজ। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি একক কনসার্টে গান শুনিয়ে মুগ্ধ করলেন। তবে দেশে নয়, অপূর্বর একক কনসার্টটি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্ট।
১ ঘণ্টা আগে
ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিরিজ ‘অসুর’। ২০২০ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে আসে দ্বিতীয় সিজন। তিন বছর পর এবার শুরু হচ্ছে নতুন সিজনের কাজ।
১ ঘণ্টা আগে
মঞ্চে আসছে পালাকার নাট্যদলের নতুন প্রযোজনা ‘এককোটি মনোয়ারা’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। ১৩ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখানো হবে এককোটি মনোয়ারা নাটকের উদ্বোধনী প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
ডিজনির ২০১৬ সালের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ সবার মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। আয় করেছিল প্রায় ৭০০ মিলিয়ন ডলার। একই গল্প নিয়ে লাইভ-অ্যাকশন সিনেমা বানিয়েছেন টমাস কেল। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই রিমেক সিনেমা।
১ ঘণ্টা আগে