অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ‘হাউসফুল’। তবে হলে গিয়ে দেখা যায় উল্টো চিত্র—ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এমন টিকিট কারসাজির অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
তাঁর দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।
জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার দিব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’
দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১৩ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২১ ঘণ্টা আগে