বাবা-মায়ের পথ অনুসরণ করে অনেক স্টারকিডই নাম লিখিয়েছেন বলিউডে। এবার সে পথে হাঁটছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। ইব্রাহিমের বোন বলিউড অভিনেত্রীর বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে সারা আলী খান বলেন, ‘ইব্রাহিম তাঁর প্রথম সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না।’
তিনি বলেন, ‘আমার মনটা পুরো আমার মায়ের মতো। এটা আমি বুঝতে পারি যখন ইব্রাহিম বাড়ি ফেরে। সে স্কুল থেকেই হোক বা শুটিং থেকে। মা যেভাবে ইব্রাহিমকে দেখেন, আমিও ঠিক মায়ের মতোই তাকে আদর করি।’
দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল বাবা সাইফ আলী খানের পেশাকেই বেছে নেবেন ইব্রাহিম। অবশেষে বলিউডে ভাইয়ের অভিষেকের খবর দিলেন ইব্রাহিমের বড় বোন সারা আলী খান নিজেই।
জানা গেছে, করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। সিনেমাটির নাম ‘সরজমিন’। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে