শেষ যাত্রায় ভক্তের ঢল, কাছের মানুষ, বলিউড তারকা থেকে রাজনৈতিক নেতা—সকলে ছিলেন লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায়। আজ রোববার সকালেই সকলকে কাঁদিয়ে চলে যান লতা মঙ্গেশকর। দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠেছে অনলাইন দুনিয়া, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য। মরদেহ নেওয়া হয়েছে শিবাজি পার্কে।
রোববার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কিংবদন্তির বাসভবন প্রভূকুঞ্জে শেষ শ্রদ্ধা জানানো হয়। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলেও। এর পর অন্তিম যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাড়িতে তাঁকে পতাকায় জড়িয়ে সম্মান দেওয়া হয়। পাশাপাশি তাঁর শ্রদ্ধায় সাজানো ছিল পুরো মুম্বাই শহরের রাজপথ। ফুল দিয়ে সাজানো বাড়ি, সকলে মিলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন শেষযাত্রায়, গাড়ির পিছু পিছু বহু মানুষ হাঁটতে শুরু করেন। একবার শেষ দর্শনের আশায় রাস্তার দুধারে ভিড় চোখে পড়ে এদিন। চোখের জলে ভেসেছে সকলেই।
শুধু ভারতে নয়, সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর শিল্প, সাহিত্য, সিনেমা, খেলাধুলা জগতসহ সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। ভারতে দুদিনের জাতীয় শোক পালন করা হবে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে