সিনেমার বাইরে তারকাদের আয়ের বড় উৎস বিজ্ঞাপন ও স্টেজ পারফরম্যান্স। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। প্রায়ই তাঁদের দেখা যায় অ্যাওয়ার্ডসহ বিভিন্ন স্টেজ পারফরম্যান্সে। এসব পারফরম্যান্স থেকে কে কেমন অর্থ উপার্জন করেন, তার একটি তালিকা দিয়েছে বিনোদন ভিত্তিক গণমাধ্যম কইমই ডট কম।
এই তালিকায় শীর্ষে বলিউড সুপারস্টার সালমান খান। তিনিই অ্যাওয়ার্ড শো পারফরম্যান্সে চার্জ নেওয়ার প্রচলন শুরু করেছিলেন। বলিউড ভাইজান একটি পারফরম্যান্সের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। স্টেজ পারফরম্যান্সে প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিকও সালমান খানের সমান। প্রিয়াঙ্কা পাঁচ মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য পাঁচ কোটি রুপি নেন; সে হিসেবে প্রতি মিনিটের জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক এক কোটি রুপি।
তবে ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয় তারকার পারফরম্যান্সের চার্জ অনেকটা কমই বলা যায়। পাঁচ মিনিটের পারফরম্যান্সে ৫০ লাখ থেকে দেড় কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন
এই অভিনেত্রী। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে পারিশ্রমিক এক কোটি ৩৩ লাখ রুপি। ২০১৬ সালের আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে চার মিনিটের জন্য এমন পারিশ্রমিক নিয়েছিলেন জনপ্রিয় এই তারকা।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২১ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২১ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২১ ঘণ্টা আগে