সিনেমায় এক যুগের ক্যারিয়ার দুলকার সালমানের। এই দীর্ঘ সময়ে তিনি শুধু সাফল্য পেতেই অভ্যস্ত ছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু। এরপর তিনি হয়ে ওঠেন ব্যস্ততম মালয়ালম অভিনেতা। নিজের ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দেখা দিয়েছেন তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায়। উপহার দিয়েছেন ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ জনপ্রিয় অনেক সিনেমা।
তবে গত কয়েক বছরে দুলকার সালমানের সাফল্যের গ্রাফ ক্রমে তলানির দিকে যাচ্ছিল। ২০২১ সালে মাত্র একটিই সিনেমা মুক্তি পেয়েছে তাঁর— কুরুপ। পরের বছর চারটি সিনেমা এলেও ‘সীতা রামাম’ ছাড়া অন্যগুলো সাফল্য পায়নি। গত বছর ছিল মাত্র একটি সিনেমা—‘কিং অব কথা’, এটিও অতটা প্রশংসিত হয়নি।
ক্যারিয়ারের এই দুঃসময়ে অনেকটাই নিশ্চুপ ছিলেন দুলকার। কিছুদিনের বিরতিও নেন। মাস দুয়েক আগে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর এই বিরতির কারণ ছিল শারীরিক অসুস্থতা। কাজের ব্যস্ততায় নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারেননি। তার প্রভাব পড়েছে সিনেমাতেও। তবে দুলকার সালমান সব সময়ই চেষ্টায় ছিলেন, ব্যর্থতার অধ্যায় পেরিয়ে সুদিনে ফিরে যাওয়ার। চলতি বছরের শেষের দিকে এসে ‘লাকি ভাস্কর’ দিয়ে সেই সুদিনের দেখা পেলেন দুলকার।
গত ২১ অক্টোবর ভারতের হলে লাকি ভাস্কর মুক্তির পর ভালোই ব্যবসা করেছিল। তবে তেলুগু সিনেমাটি আরও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে নেটফ্লিক্সে আসার পর। ওটিটি প্লে জানিয়েছে, মাত্র দুই দিনেই নেটফ্লিক্সে লাকি ভাস্কর দেখেছেন ৫০ মিলিয়নের বেশি দর্শক। ১৫টি দেশে সিনেমাটি উঠে এসেছে টপ চার্টে। এটি দিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে গেল দুলকার সালমানের তারকাখ্যাতি।
কেমন সিনেমা লাকি ভাস্কর
ভাস্কর নামের এক যুবককে নিয়ে সিনেমার কাহিনি। সমাজের আর দশজন সাধারণ মানুষের মতোই আটপৌরে জীবনযাপন ভাস্করের। একটি ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করে। স্বল্প বেতনে সংসার চালাতে হিমশিম খায়। তার ওপর রয়েছে ঋণের চাপ। অর্থের কারণে বারবার অপমানিত হতে হতে একসময় সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক টাকা কামাতে হবে।
ব্যাংকের টাকা সরিয়ে শুরু করে এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা। রাতারাতি বদলে যেতে শুরু করে ভাস্করের ভাগ্য। ব্যাংকিং সিস্টেমের নানা সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে নিজের আখের গোছাতে থাকে। শেয়ার বাজারে বিনিয়োগ করে। দ্রুত ফুলেফেঁপে ওঠে তার ব্যাংক অ্যাকাউন্ট। ভাস্করের পেছনে লাগে পুলিশ।
তবে সব খেলারই শেষ আছে। যখন সে বুঝতে পারে, ধীরে ধীরে আরও বড় জালে জড়িয়ে পড়ছে, তখন সব গুটিয়ে ফিরে আসে সহজসরল জীবনে। বিপদ তবুও পিছু ছাড়ে না। কিন্তু সেসব সংকট কীভাবে পেরিয়ে আসে, নিজের কৌশল ও মেধায়, সেটাই লাকি ভাস্কর সিনেমার বড় চমক।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
৬ ঘণ্টা আগে